রাজনীতি

দেশে একদলীয় শাসনব্যাবস্থা কায়েম করছে সরকার: ফখরুল

বিএনপির মানববন্ধন
বিএনপির মানববন্ধন

সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে একদলীয় শাসনব্যাবস্থা কায়েম করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, দখলদারির এ সংসদের কোনো বৈধতা নেই।

সংসদ অধিবেশনের প্রতিবাদে বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে মির্জা ফখরুল এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, আজকে একটা সংসদের অধিবেশন বসতে যাচ্ছে। এই সংসদ জনগণের প্রতিনিত্ব করে না। গত ৩০ ডিসেম্বর একটি ভোট ডাকাতির ভুয়া নির্বাচন হয়েছে। নির্বাচন কমিশন, সরকার ও আইনশৃঙ্খলারক্ষা বাহিনী সম্পূর্ণ ভোট ডাকাতির মধ্যে দিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার হরণ করে দখলদারি সংসদ ও দখলদারি সরকার বসিয়েছে।

'ভুয়া ভোটের সংসদ' শিরনামের এ মানববন্ধনে ফখরুল অভিযোগ করেন, ৩০ ডিসেম্বর নয়, ভোট হয়েছে ২৯ তারিখ রাতেই।

এই সংসদ বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে পুনর্নির্বাচন দাবিও করেন তিনি।

মানববন্ধন থেকে উপজেলা, সিটিকরপোরেমণসহ আসন্ন কোনো নির্বাচনে না গিয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আন্দোলন এগিয়ে নেয়ার আহ্বান জানান দলের অন্যান্য নেতারা।

মির্জা ফখরুলের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব, শিরিন সুলতানা, এবিএম মোশারফ হোসেন, শফিউল বারী বাবু, মুতাজুল করিম বাদরু, নুরুল ইসলাম নয়ন, আকরামুল হাসান, বিলকিস জাহান শিরিন প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ। বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মানববন্ধন কর্মসূচির চারপাশ ঘিরে রাখেন। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ