রাজনীতি

ঐক্যফ্রন্ট অবশ্যই ঐক্যবদ্ধ আছে: কামাল

 ড. কামাল হোসেন
ড. কামাল হোসেন

জাতীয় ঐক্যফ্রন্ট অবশ্যই ঐক্যবদ্ধ আছে— একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন নিয়ে পরবর্তীতে মন্তব্য করা হবে জানিয়েছেন জাতীয় ঐক্যফন্টের শীর্ষ নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

জাতীয় ঐক্যফ্রন্ট একশ ভাগ ঐক্যবদ্ধ আছে— ঐক্য আছে ষোল কোটি মানুষকে নিয়ে, ঐক্য তো অবশ্যই আছে জানান তিনি।

বুধবার বিকেলে রাজধানীর মতিঝিলে গণফোরামের কার্যালয়ে আয়োজিত কাউন্সিল প্রস্তুতি বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এসময় সাংবাদিকরা তার কাছে সংসদ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, আজ আমরা এ বিষয়ে কোনো কথা বলবো না— বিক্ষিপ্তভাবে কিছু বলতে চাই না পরে এজেন্ডা ঠিক করে বলবো। হালকা করে কিছু বলতে চাই না।

তিনি বলেন, আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হবো— জাতীয় ঐক্যকে প্রাতিষ্ঠানিক রূপ দেব।

আরেক প্রশ্নের জবাবে কামাল হোসেন বলেন, সংসদে কী হচ্ছে, না হচ্ছে, খোঁজ-খবর রাখছি অনেক বিতর্কিত বিষয় আছে। তা পর্যবেক্ষণ করে আমরা লিখিতভাবে বলবো।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ