বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টকে নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার রাজধানীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজিত আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের দ্বিতীয় প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, বিএনপি যতোদিন নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে আসতে না পারবে— ততোদিন তাদের হালে পানি উঠবে না। ধারণা ছিলো, ড. কামাল হোসেন বিএনপি নেতাদের সৌজন্যতাবোধ শেখাবেন। এখন তিনি নিজেই অসৌজন্যমূলক আচরণ করছেন।
তিনি আরো বলেন, বিএনপি ও ঐক্যফ্রন্ট নিজেরাই নিজেদের উপর আস্থা হারিয়ে ফেলেছে। নিজেদের উপর-ই যদি আস্থা না থাকে- তাহলে কিভাবে প্রশাসনের উপর আস্থা থাকবে। আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের কারণে বিএনপি জনগণ থেকে দূরে সরে গেছে- আওয়ামী লীগ নয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: