রাজনীতি

প্রধানমন্ত্রীর চা-চক্র বিবেকহীন আনন্দ ছাড়া কিছুই নয়: রিজভী

রুহুল কবীর রিজভী
রুহুল কবীর রিজভী

তামাশার নির্বাচনের পর প্রধানমন্ত্রীর চা-চক্র বিবেকহীন আনন্দ ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভী।

রোরবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনিএ কথা বলেন তিনি।

জনগণের সঙ্গে ‘প্রতারণাকারী’ সরকারের জয়ল্লোসের চা-চক্রে দেশের গণতন্ত্রমণা, গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণরত কোনও রাজনৈতিক দলই অংশগ্রহণ করেনি এটাই জনগণের বিজয় বলেন রিজভী।

তিনি আরো বলেন, যারা জনগণের ভোট লুট করেছে তাদের সঙ্গে গণতন্ত্রপ্রেমী কোনও ব্যক্তি, দল, গোষ্ঠী কেউই সেই লুটের আনন্দের পাপে অংশগ্রহণ করেনি।

রিজভী দাবি করেন, বাংলাদেশ এখন গণতন্ত্রশূন্য— গণতন্ত্রহীনতায় বাংলাদেশের জনগণ এখন রাষ্ট্র-দাসত্ব করছে।

বিএনপির এ অভিযোগ করেন, একদলীয় শাসন নিরাপদ করতেই খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে। কোনো কারণ ছাড়া হাজার হাজার ‘মিথ্যা’ মামলায় বিএনপির লাখ লাখ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

দুর্দশাগ্রস্ত গণতন্ত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কতটুকু সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারে এ নিয়ে জনমনে সংশয় রয়েছে মনে করেন রিজভী।

তিনি বলেন, যেখানে বিশ্ববিদ্যালয়ের ‘স্ট্যান্ডার্ড’ বিচার করা হচ্ছে চা-সমুচা ও আলুর চপ এর মূল্যে, জ্ঞানান্বেষণ শ্রেষ্ঠত্ব অর্জনে নয়।

রিজভী বলেন, বাংলাদেশে বর্তমানে শিক্ষাব্রতীদের এই শিক্ষা স্বর থেকে দূরে ঠেলে দেয়া হচ্ছে। শেখার স্বাধীনতা, গবেষণার স্বাধীনতার মাধ্যমে সত্যের সন্ধান কখনোই নিশ্চিত হবে না, যদি সেখানে সহাবস্থান ও পরমতসহিষ্ণুতার স্থান না থাকে। মুক্তকণ্ঠে বিতর্কের স্বাধীনতা না থাকে।’

ডাকসু নির্বাচনে সব ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান নিশ্চিত না হলে এই নির্বাচন হবে মহাভোট ডাকাতির নির্বাচনের ধারাবাহিকতার আরেকটি সংযোজন বলেও দাবি করেন রিজভী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ