গৃহপালিত বিরোধীদল হিসেবে নয় সংসদে জাতীয় পার্টি জনগণের প্রত্যাশা অনুযায়ী ভূমিকা রাখবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।
রোববার দুপুরে রাজধানীর বনানী কার্যালয়ে 'রক্তাক্ত রাখাইন' - বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
জাতীয় পার্টি কারো পাতানো খেলায় অংশ নিবে না— সংসদে সংখ্যা দিয়ে নয় জনগণের অধিকার তুলে ধরার মাধ্যমে বিরোধীদলের ভূমিকা পালন করবে জানান জিএম কাদের।
এ সময় রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়ারও আহ্বান জানিয়েছেন সংসদ উপনেতা।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে আগামীকাল-সোমবার দেশে ফিরছেন বলেও জানিয়েছেন জিএম কাদের।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: