দেশে বিদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য হলেও বিএনপি ও ঐক্যফ্রন্ট এ নির্বাচনকে বিতর্কিত করার ব্যর্থ প্রয়াস চালিয়ে যাচ্ছে— বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার সকালে ধানমন্ডিতে উপজেলা নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
একাদশ জাতীয় নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে—জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে হেরে বিএনপির নেতারা বেপরোয়া আচরণ করছেন।
আলোচনার জন্য আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দরজা সব সময়ই খোলা—উল্লেখ করে তিনি বলেন, নিয়মমাফিক এলে আলোচনা হতেই পারে।
হেরে যাবার ভয়ে ডাকসু নির্বাচন নিয়েও বিএনপি মিথ্যাচার শুরু করেছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে হলে আইনি লড়াইই একমাত্র পথ বলেও জানান ওবায়দুল কাদের।