রাজনীতি

বুধবার প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ঐক্যফ্রন্টের

 বুধবার প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ঐক্যফ্রন্টের
বুধবার প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ঐক্যফ্রন্টের

একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে পুনঃনির্বাচন চেয়ে আগামী বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন ঐক্যফ্রন্ট নেতারা।

জোটের অভিযোগ, গত ৩০ ডিসেম্বরের নির্বাচন প্রমাণ করেছে আওয়ামামী লীগের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

এদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানের জনসমাবেশ স্থগিত করেছে ৮ ফেব্রুয়ারি ঢাকায় ও ৯ তারিখে সারাদেশে প্রতিবাদ সভা ঘোষণা দিয়েছে দলটি।

আওয়ামী লীগ সরকারের অধীনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের ব্যানারে অংশ নেয় বিএনপি। ভোট গ্রহণের পর থেকেই সরকারের বিরুদ্ধে কারচুপি ও ভোট ডাকাতির অভিযোগ করে আসছে বিএনপি ও ঐক্যফ্রন্ট।

সোমবার রাজধানীতে ঐক্যফ্রন্টের আলোচনা সভায় আবারো একই অভিযোগ করেন নেতারা।

নির্বাচনে ভোট কারচুপির মাধ্যমে সরকার ক্ষমতা গ্রহণ করেছে এই অভিযোগে পুনঃনির্বাচনের দাবিতে আগামী ৬ ফেব্রুয়ারি অবস্থান কর্মসূচি ঘোষণা করেন ঢাকা মহানগর ঐক্যফ্রন্টের সমন্বয়ক আব্দুস সালাম।

এদিকে নয়াপল্টন, কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা স্থগিত করা হয়েছে। একই দাবিতে ৮ ফেব্রুয়ারি রাজধানীতে প্রতিবাদ সভার ঘোষণা দিয়েছেন তিনি।

এছাড়া দুর্নীতি মামলায় বিনা দোষে জাহালমের সাজার খাটার ঘটনায় দুদকের সমালোচনা করেছেন বিজভী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ