নির্দলীয় সরকারের অধীনে আরেকটি নির্বাচনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেঝে বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে বিএনপি নেতা ড. মঈন খান বলেন, বিরোধীদের ধ্বংস করার ষড়যন্ত্র কঠোর হাতে মোকাবেলা করা হবে।
কেবল ক্ষমতায় এসে ক্ষমতাকে দীর্ঘায়িত করছে সরকার, রাজনৈতিক অচলাবস্থা দুর হয়নি এতটুকু— তাই নিরপেক্ষ সরকারের অধীনে নিবার্চনের দাবি জানান তিনি।
বিএনপি চেয়ারপারসনসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবি জানিয়ে জনগণকে সঙ্গে আন্দোলনের হুঁশিয়ারি দেন আ স ম আব্দুর রব।
ফ্রন্টের নেতারা অভিযোগ করেন- গত ৩০ ডিসেম্বর নির্বাচন হয়নি হয়েছে নাটক।
দাবি আদায়ে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারিও দিয়ে নেতারা বলেন- রাষ্ট্রকে একটি দলের অধীনে নেয়া হয়েছে, ঐক্যফ্রন্ট আর বসে থাকবে না।
ফ্রন্টের নেতারা অভিযোগ করেন - সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে ৩০ তারিখের নির্বাচনে গণতন্ত্রকে হত্যা করেছে।
মানববন্ধন থেকে বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিও জানান নেতারা।
তারা বলেন, জনগণকে সঙ্গে নিয়ে সকল দাবি আদায় করা হবে।
প্রহসনের এই নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচন না দিলে দেশে অশান্তি বিরাজ করবে বলেও হুঁশিয়ারি দেন জোটের নেতারা।
নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাবের সামনে বুধবার বিকালে কালব্যাজ ধারণ ও মানববন্ধনের আয়োজন করে জাতীয় ঐক্যফ্রন্ট।