রাজনীতি

খালেদার বিরুদ্ধে মামলা দিয়েছে ১/১১ সরকার : ওবায়দুল

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

কাদের বলেন, তার বিরুদ্ধে মামলা আওয়ামী লীগ নয়, এক এগারোর সরকার দিয়েছে।

তিনি আরো বলেন, সন্ত্রাস-দুর্নীতির কারণে বিএনপি এখন দেশে-বিদেশে ইমেজ সঙ্কটে ভুগছে। তারা আন্দোলনের ডাক দিলে জনগণ এখন সাড়া দেয় না।

বৃহস্পতিবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপি নেত্রীর বিরুদ্ধে মামলা আওয়ামী লীগ সরকার দেয়নি, দিয়েছে এক এগারোর সরকার।

বিএনপি ইমেজ সঙ্কটে ভুগছে উল্লেখ করে করে তিনি বলেন, তাদের ডাকে জনগণ সাড়া দেয় না।

সংসদে ১৪ দলের শরিকদের অবস্থান নিয়ে তাদের সঙ্গে কোনো টানাপোড়েন নেই বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ