রাজনীতি

জামাত নেতারা মনোয়ন পেলে তদন্তের বাতিল: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

উপজেলা নির্বাচনে জামাত নেতাদের আওয়ামী লীগের মনোয়ন পাওয়ার বিষয়টি তদন্তে করে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনে প্রার্থী তালিকা বাতিল করা হবে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ১২২টি উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীদের নাম ঘোষণা করেন কাদের।

পরে তিনি এসব কথা জানান।

চিহ্নিত আসামির স্কাইপে বার্তা পাঠানোর বিষয়টি নিয়ন্ত্রণ করা কঠিন, নিয়ম অনুযায়ী কেউ মামলা করলে আওয়ামী লীগের কোনো আপত্তি নেই বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, যারা ইতিমধ্যে এক একটি পদে আছেন তাদের আর মনোনয়ন দেয়া হবে না।

তিনি বলেন, এটি তালিকা প্রকাশের দ্বিতীয় ধাপ— ১৯ সদস্যের মনোনয়ন বোর্ড এ তালিকা চূড়ান্ত করেছে।

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১২৯ উপজেলায় ভোটগ্রহণ হবে আগামী ১৮ মার্চ।

এর আগে ১০ মার্চ ৮৭টি উপজেলায় ভোটগ্রহণের মধ্য দিয়ে শুরু হবে এবারের উপজেলা নির্বাচন। প্রথম ধাপের উপজেলাগুলোতে চেয়ারম্যান পদে ৮৭ প্রার্থীর নাম গতকাল প্রকাশ করা হয়।

দ্বিতীয় ধাপে রংপুর বিভাগের ঠাকুরগাঁও, রংপুর, গাইবান্ধা এবং দিনাজপুর চারটা জেলার সব উপজেলা, রাজশাহী বিভাগের বগুড়া, নওগাঁ আর পাবনা জেলার সবগুলো উপজেলায় ভোট অনুষ্টিত হবে।

এ দফায় সিলেট বিভাগের সিলেট এবং মৌলভীবাজারের সব উপজেলা, ঢাকা বিভাগের গোপালগঞ্জ এবং ফরিদপুর জেলার সব উপজেলায়ও ভোট হবে।

এছাড়া চট্টগ্রাম বিভাগের উত্তর চট্টগ্রামের উপজেলা (সীতাকুণ্ড, সন্দ্বীপ, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, রাউজান, মীরসরাই ও হাটহাজারী) রাঙামাটি, খাগড়াছড়ি আর বান্দরবান জেলার সব উপজেলা এবং নোয়াখালীর হাতিয়া ও কক্সবাজারের চকরিয়া উপজেলায় এই ধাপে ভোট হবে।

এবার পাঁচ ধাপে উপজেলায় ভোট করার সিদ্ধান্ত হয়েছে। ১০ মার্চ ও ১৮ মার্চের পর তৃতীয় ধাপে ২৪ মার্চ, চতুর্থ ধাপে ৩১ মার্চ হবে ভোটগ্রহণ। পঞ্চম ও শেষ ধাপের ভোট হবে ১৮ জুন।

বিএনপি ও তাদের রাজনৈতিক মিত্ররা এবারের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছে না।

এই অবস্থায় দলীয় প্রতীকে স্থানীয় সরকারের এই নির্বাচনে ভাইস চেয়ারম্যানের দুটি পদে দলীয়ভাবে প্রার্থী না দিয়ে উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ