রাজনীতি

প্রধানমন্ত্রীকে দেয়ালের ভাষা বোঝার আহ্বান রিজভীর

রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়ালের ভাষা বোঝার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, আপনি দেয়ালের ভাষা পড়ুন— চারদিকের মানুষ চোখেমুখে কি বলছে বোঝার চেষ্টা করুন। পৃথিবীটা ক্ষণিকের কিন্তু কর্মফল অনন্তকালের। এখনো সময় আছে। এক বছরে খালেদা জিয়াকে বহু নির্যাতন ও কষ্ট দিয়েছেন এবার তাকে মুক্তি দিন।

রোববার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজানো মিথ্যা মামলায় একবছর পরিত্যক্ত নির্জন কারাগারে বন্দী রাখা হয়েছে—এ কথা উল্লখে করে রিজভী বলেন, তার বয়স ৭৩ বছর। প্রচণ্ড ঝুঁকিপূর্ণ অসুস্থ শরীর। একা চলতে পারেন না তারপরও টেনে হিঁচড়ে জবরদস্তি করে আনা হয় ‘ক্যাঙ্গারু’ কোর্টে। স্বাস্থ্য ঝুঁকিতে থাকলেও তিলেতিলে শেষ করে দেয়ার জিঘাংসা চরিতার্থ করে চলেছে সরকার।

খালেদা জিয়া ও তারেক রহমানের মামলাগুলোকে চলমান রেখে এখন সাজা দেয়া হচ্ছে—সরকারের মূল উদ্দেশ্য তাদের রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা এ অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সারাদেশে বিএনপির বন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে শনিবার কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে দেশের বিভিন্ন এলাকায় পুলিশ বাধা দিয়েছে। এ কর্মসূচি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া নারায়ণগঞ্জের প্রতিবাদ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়ে অনুষ্ঠান পণ্ড করে দেয়।

অবৈধ এ সরকারের হাত আইনের হাতের চেয়েও লম্বা বলেই বিএনপি চেয়ারপারসন মুক্তি পাচ্ছেন না-এ অভিযোগ করেন রিজভী।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন-খালেদা জিয়ার মুক্তি এখন সম্পূর্ণ অবৈধ সরকারের প্রধানমন্ত্রীর ইচ্ছার ওপর নির্ভর করছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ