রাজপথে আন্দোলন ছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়, তাই দলের নেতা কর্মীদের সংগঠিতভাবে সকল বাধা উপেক্ষা করে নেত্রীর মুক্তির জন্য আন্দোলন করতে হবে।
সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় এ কথা বলেন বিএনপি নেতা মেজর হাফিজ উদ্দিন আহমেদ।
জনগণ জানে বর্তমানে নির্বাচন সঠিক ভাবে হবে না— জনগণের ক্ষোভ ধীরে ধীরে প্রকাশ পাবে বলেও এ সময় মন্তব্য করেন তিনি।
বিএনপি এ নেতা বলেন, একাদশ জাতীয় নির্বাচনের মত ডাকসু নির্বাচনও ভোট ডাকাতির নির্বাচন হবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: