সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য পদে নির্বাচন কমিশনে মনোয়নপত্র দাখিল করেছে আওয়ামী লীগ প্রার্থীরা।
সোমবার বিকালে রিটার্নিং কর্মকর্তার কাছে আওয়ামী লীগের ৪৩ নারী প্রার্থীর মনোনয়ন পত্র জমা দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ সময় ওবায়দুল কাদের বলেন, দলে অবদান ও তৃণমূলের গ্রহণযোগ্যতার ভিত্তিতে নারীদের মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। দলে ভূমিকা, মেধা, যোগ্যতা, তৃণমূলে গ্রহণযোগ্যতা সবকিছু বিবেচনায় নিয়ে সংরক্ষিত আসনে মনোয়ন দেয়া হয়েছে।
আগামীতে সংরক্ষিত আসন বাড়ানোর সম্ভাবনা নেই বলেও জানান তিনি।
একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোয়ন পত্র দাখিল করতে সকাল থেকেই রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনের রিটার্নিং কমকর্তাদের কার্যালয়ে ভিড় করেন প্রার্থীতা প্রত্যাশীরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: