রাজনীতি

কারচুপির সুযোগ নেই ডাকসু নির্বাচনে: কাদের

নির্বাচনে বিএনপি না এলেও প্রতিদ্বন্দ্বিতার অভাব হবে না

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি না এলেও প্রতিদ্বন্দ্বিতার অভাব হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপি নির্বাচনে হেরে গেলে কারচুপির অভিযোগ আনে বলেও জানান তিনি।

মঙ্গলবার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিএনপি টানাপোড়েনে রয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ছাত্রদল ডাকসু নির্বাচনে যাবে কি না, তা নির্ভর করছে পলাতক আসামী তারেক রহমানের ওপর। ডাকসু নির্বাচনে কারচুপির সুযোগ নেই।

বিএনপি জামাতের সঙ্গ ছাড়বে না— এ মন্তব্য করে তিনি আরো বলেন, বিএনপি ও জামাত কেউ কারো সঙ্গ ছাড়বে না- কারণ দুই দলই সাম্প্রদায়িক।

এ সময় এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মহাসড়কে ছোট ছোট যানবাহন চলার কারণে দুর্ঘটনা বাড়ছে। এবার সড়ক নিয়ন্ত্রণ কাউন্সিল এর বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ