প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে আইনশঙ্খলা বাহিনী আগের চেয়ে আরও বেপরোয়া হয়ে গেছে—বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, সারাদেশে থানায় থানায় পুলিশি নিপীড়ন আরও বৃদ্ধি পেয়েছে। বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে যেসব গায়েবি মামলা দায়ের করেছিল সেসব মামলায় চার্জশিট দেয়ার নামে ব্যাপক বাণিজ্য চলছে।
তিনি আরো বলেন, বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের জিম্মি করে মোটা অংকের টাকা আদায় করছে। অন্যদিকে হাজার হাজার নেতাকর্মী যারা কারাগারে বন্দি আছেন- আদালত থেকে জামিন লাভের পর তাদেরকে আবার শ্যোন অ্যারেস্টের নামে হয়রানি ও অর্থ আদায় করা হচ্ছে।
এছাড়া কারাগারের মধ্যে বন্দিদের কাছ থেকেও নানাভাবে প্রতিনিয়ত অর্থ আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির এ নেতা।