বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দেয়ার এখতিয়ার কারো নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, কোনো বন্দি রাষ্ট্রপতির কাছে আবেদনের পর তা মঞ্জুর হলে মুক্তি হতেও পারেন।
তিনি আরো বলেন, বিএনপি যদি আদালত বা রাষ্ট্রপতির মাধ্যমে ছাড়া অন্যকোনো উপায় খালেদা জিয়ার মুক্তি চায়- তবে তা কখোনই সম্ভব নয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: