রাজনীতি

প্রধানমন্ত্রীর অবসরের ঘোষণায় বিস্মৃত রিজভী

রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবসরে যাওয়ার কথা শুনে চমকে গেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নিজের এ অভিমত ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, পত্র-পত্রিকায় খবরটি দেখে চমকে উঠেছি। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি সিদ্ধান্ত নিয়েছেন-রাজনীতি থেকে অবসরগ্রহণ করে বাকি জীবনটা তার পূর্বপুরুষের টুঙ্গীপাড়ার গ্রামে কাটাবেন। আমি প্রধানমন্ত্রীকে বলবো- খুব ভালো খবর। জনগণ সেই মাহেন্দ্র দিনের ক্ষণ গণনা শুরু করেছে।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রিজভী বলেন, আমরা সেই তারিখটা জানতে চাই— কবে আসবে সেই সুখবর যে আপনি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন। কারণ এর আগে ১৯৯৬-২০০১ এ প্রধানমন্ত্রী থাকাকালে আপনি ঘোষণা করেছিলেন-৫৭ বছর বয়সে রাজনীতি থেকে অবসর নেবেন। গত বছর ২৭ সেপ্টেম্বর আপনি ৭২তম জন্মবার্ষিকী উদযাপন করেছেন। আর আট মাস পরে আপনার ৭৩তম জন্মবার্ষিকী পালিত হবে। তাহলে আর কত বছরে ৫৭ বছর বয়স হবে?

রিজভী বলেন, দেশের জনগণ আজ পর্যন্ত শেখ হাসিনার কোনো কথার সত্যতা খুঁজে পায়নি। মানুষ এখন মনে করে তিনি যেটা বলেন, করেন সেটির উল্টোটা। তিনি মদিনা সনদে দেশ পরিচালনার অঙ্গীকার করেন। মানুষের বিশ্বাসের জায়গাটা পুরোপুরি নষ্ট করে দিয়েছেন তিনি।

বিএনপির এ নেতা বলেন, আমরা বিনীতভাবে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো- আপনি অবসর নেয়ার সিদ্ধান্ত দ্রুত কার্যকর করুন। খুব তাড়াতাড়ি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। দেশের ‘জনপ্রিয় নেত্রী’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এ মূহূর্তে মুক্তি দিন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপি নেতা আব্দুস সালাম, আবুল খায়ের ভুইয়া, আব্দুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ