রাজনীতি

সব ষড়যন্ত্রের বিরুদ্ধে ১৪ দলীয় জোট ঐক্যবদ্ধ

সব ষড়যন্ত্রের বিরুদ্ধে ১৪ দলীয় জোট ঐক্যবদ্ধ
সব ষড়যন্ত্রের বিরুদ্ধে ১৪ দলীয় জোট ঐক্যবদ্ধ

বিএনপি-জামাত যেহেতু ষড়যন্ত্রের রাজনীতি করে যাচ্ছে তাই ১৪ দলের রাজনৈতিক প্রয়োজনীয়তা রয়েছে— জানিয়েছেন জোট নেতরা।

নেতারা জানান, সরকারের থেকেই কাজ করতে হবে শরীকদের।

বুধবার দুপুরে ১৪ দলের এক সভাশেষে নেতারা বলেন, জোটের ঐক্য অটুট আছে— বিএনপিকে সংসদে এসে সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেয়ার আহ্বান জানান তারা।

টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গঠনের পর বুধবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রথম সভা করে ১৪ দলের নেতারা।

সভাশেষে সংবাদ সম্মেলনে জোটের নেতারা বলেন, নির্বাচনের মীমাংসিত ফলাফল নিয়ে এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে বিএনপি-জামাত জোট।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু অভিযোগ করেন, তাদের সাম্প্রদায়িক রাজনীতি এখনো ক্রিয়াশীল তাই আজও প্রাসঙ্গিক ১৪ দল।

জোটে মুখপাত্র মো. নাসিম বলেন, সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে ১৪ দলীয় জোট।

বিএনপিকে সংসদে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ষড়যন্ত্রের রাজনীতির পরিণতি ভালো হবে না।

বিএনপি নেত্রীর বিরুদ্ধে মামলা কোনো রাজনৈতিক বিষয় নয়— এটি আদালতের বিষয় জানিয়ে ১৪ দলের এ মুখপাত্র জানান, আইনিভাবেই নিষ্পত্তি হবে এটি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ