রাজনীতি

নির্বাচন ইস্যু, গণশুনানির নামে গণতামাশা করবে ঐক্যফ্রন্ট: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা হলে তা মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, অস্তিত্ব টিকিয়ে রাখতে মামলা আর নালিশ ছাড়া বিএনপির কোনো পুঁজি নেই।

তিনি জানান, যে গণশুনানির প্রধান বিচারপতি ড. কামাল হোসেন তা গণতামাশা।

আরেক অনুষ্ঠানে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, কোনো ইস্যু না পেয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বিএনপি মামলা করেছে।

বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, আন্দোলন আর নির্বাচনে ব্যর্থ হয়ে অস্তিত্ব টিকিয়ে রাখতে বিএনপি এখন মামলার আশ্রয় নিয়েছে— তা মোকাবেলা করা হবে।

তিনি বলেন, নির্বাচন নিয়ে গণশুনানির নামে গণতামাশা করবে ঐক্যফ্রন্ট তথা বিএনপি।

এর আগে জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এক আলোচনা সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, কোনো ইস্যু না পেয়ে বিএনপি এখন একাদশ সংসদ নির্বাচনকে ইস্যু করতে চাইছে।

নির্বাচন নিয়ে অহেতুক বিতর্ক করে বিএনপির নতুন ষড়যন্ত্র সফল হবে না বলে জানান আওয়ামী লীগ নেতারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ