রাজনীতি

বিএনপির মামলা মোকাবেলা করবে ইসি: ওবায়দুল

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

বিএনপির নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা মোকাবেলা করবে নির্বাচন কমিশন (ইসি)— এ নিয়ে আওয়ামী লীগ বিব্রত নয় বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে দলের ধানমন্ডি কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যারা ১৫ই ফেব্রুয়ারি মার্কা নির্বাচন করে তাদের অন্য নির্বাচনের সূচিতা নিয়ে প্রশ্ন তোলা উচিত না। উপজেলা নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে সিদ্ধান্ত, মনোনয়ন প্রত্যাহারের পর নেয়া হবে।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে পরাজিত সংক্ষুব্ধ যে কোনো প্রার্থীই নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করতে পারেন। এটি নিয়ে আওয়ামী লীগ বিব্রত নয়।

১৯৯৬'র ১৫ই ফেব্রুয়ারি নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষ্যে তিনি বলেন, যারা এমন একটি প্রহসনের নির্বাচন করতে পারে তাদের অন্য নির্বাচন নিয়ে কথা বলা মানায় না।

বিএনপির প্রার্থীরা স্বতন্ত্র হয়ে উপজেলা নির্বাচনে অংশ নেবেন—উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মনোনয়ন প্রত্যাহারের পর দলের বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে সিদ্ধান্ত হবে।

তারেক রহমানকে ফিরিয়ে আনতে সরকার নানা উদ্যোগ নিচ্ছে বলেও জানান আওয়ামী লীগের এ নেতা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ