রাজনীতি

জামাত থেকে ব্যারিস্টার রাজ্জাকের পদত্যাগ

ব্যারিস্টার রাজ্জাক
ব্যারিস্টার রাজ্জাক

বাংলাদেশ জামাতে ইসলামী থেকে পদত্যাগ করেছেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। শুক্রবার তার ব্যক্তিগত সহকারী কাউসার হামিদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাজ্য থেকে শুক্রবার সকালে একটি চিঠিতে দলটির আমিরের কাছে এই পদত্যাগপত্র পাঠানো হয়। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং দলটির নির্বাহী পরিষদের সদস্য ছিলেন। তিনি ২০১৩ সালে দেশত্যাগ করেন।

পদত্যাগের কারণ হিসেবে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক চিঠিতে উল্লেখ করেন, জামাতে ইসলামী ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করার জন্য জনগণের কাছে ক্ষমা চায়নি।

একবিংশ শতাব্দীর বাস্তবতার আলোকে ও অন্যান্য মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশের রাজনৈতিক পরিবর্তনকে বিবেচনায় এনে দলটি নিজেদের সংস্কার করতে পারেনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ