রাজনীতি

জামাত ক্ষমা চাইলেও যুদ্ধাপরাধের বিচার চলবে: ওবায়দুল

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

জামাত ক্ষমা চাওয়ার পরও মানবতাবিরোধী যুদ্ধাপরাধের বিচারপ্রক্রিয়া বন্ধ হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমায়িক রাজনীতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ৪৭ বছর পর ক্ষমা চাওয়ার প্রশ্ন কেন আসছে? এটা একটা রাজনৈতিক কৌশলও হতে পারে। জামাত বিলুপ্ত হচ্ছে-এ খবর প্রকাশের পর দলের ভেতরে যার আছেনন, তারা কেউ কেউ সরে যেতে পারে।

বাংলাদেশ জামাতে ইসলামি নতুন নামে এলে আওয়ামী লীগ স্বাগত জানাবে কি-না?—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ এখনো সিদ্ধান্ত নেয়নি। আদর্শ ঠিক থেকে নতুন নামে আসলে কোনো পার্থক্য থাকবে না।

দলের সভাপতি ও প্রধানমন্ত্রীর অবসরের বিষয়ে তিনি আরো বলেন, শেখ হাসিনার বিকল্প সমসাময়িক রাজনীতিতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নেই।

‘সরকার একনায়কতন্ত্র কায়েম করছে’ বলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের বক্তব্যের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, আন্দোলন ও নির্বাচনে শোচনীয় ব্যর্থতা বিএনপিকে বেপরোয়া ও হতাশ করে ফেলেছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ