বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে শেখ হাসিনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার সকালে ধানমন্ডিতে জার্মান প্রচারমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনার বক্তব্য নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা অবসর নিতে চাইলেও দলের নেতাকর্মীরা তাকে ছাড়বে কি-না সেটা চিন্তার বিষয়।
তিনি আরো বলেন, শেখ হাসিনা এর আগেও বিদায় নিতে চেয়েছিলেন তবে দলের কাউন্সিলর ও নেতাকর্মীদের চাপের মুখে ঘোষণা দিয়েও সরে যেতে পারেননি। রাজনীতিকরা ভাবেন পরবর্তী নির্বাচন নিয়ে শেখ হাসিনা ভাবেন পরবর্তী প্রজন্ম নিয়ে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: