রাজনীতি

জামাত নিষিদ্ধে আদালতের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আ’লীগ: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

জামাত নিষিদ্ধের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত আছে আওয়ামী লীগ, কিন্তু বিষয়টি বিচারাধীন থাকায় আদালতের সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে থাকতে হচ্ছে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার উপজেলা পরিষদ নির্বাচন, ডাকসু নির্বাচন আর সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সকালে দলের ধানমন্ডি কার্যালয়ে সভা করেন আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্যরা।

ওই সভা শেষে এসব কথা বলেন আওয়ামী লীগের সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, জামাত নতুনভাবে সংগঠিত হওয়া মানে নতুন বোতলে পুরনো পানীয় – আর তাদের আদর্শের কখনো পরিবর্তন হবে না— তলে তলে তাদের দোসর হলো বিএনপি।

তিনি জানান, উপজেলা নির্বাচন অংশগ্রহণমূলক করা দলের লক্ষ্য।

সভাশেষে সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জামাতের রাজনীতি নিয়ে বলেন, অন্য নামে এলেও তারা তাদের আদর্শ থেকে কখনো সরবে না।

তিনি জানান, জামাত নিষিদ্ধের বিষয়টি এখন আদালতের সিদ্ধান্তের উপর— আওয়ামী লীগ সেদিকেই তাকিয়ে আছে।

উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষ ও নারী ভাইস চেয়ারম্যান মনোনয়নের বিষয়টি জেলা, উপজেলা আওয়ামী লীগে হাতে ছেড়ে দেয়া হয়েছে বলে জানান ওবায়দুল কাদের।

আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারি স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা থেকে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে দলের মেয়র প্রার্থী ঘোষণা করা হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ