কর্মসূচি বললেই তো হবে না, ধৈর্য ধরেন সব হবে—এ মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, এই ফ্যাসিবাদী সরকারকে মোকাবেলা করতে সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে।
জনমত তৈরি হচ্ছে, বিশ্বমত তৈরি হচ্ছে, নেতাকর্মীদের মনোবল না হারানোর আহ্বান জানান মির্জা ফখরুল।
একই অনুষ্ঠানে সরকার কখনোই চায় না দেশে বিরোধীদল থাকুক –এ মন্তব্য করেছেন বিএনপি নেতা মওদুদ আহমদ।
বুধবার রাজধানীতে একুশে ফেব্রুয়ার শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় এ কথা বলেন তিনি।
দেশে কোনো নির্বাচন হয়নি, ভোট চুরি করে আজ তারা ক্ষমতায়। বিএনপিকে পুনর্গঠন করতে হবে, ত্যাগী নেতাদের নেতৃত্বে আনতে হবে বলে জানান মওদুদ।
তিনি আরো বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, তার মুক্তি আইনী প্রক্রিয়ায় সম্ভব নয়, অত্যন্ত সুপরিকল্পিতভাবে আন্দোলনে নামতে হবে।