রাজনীতি

চকবাজারে অগ্নিকাণ্ড, সরকারের দায়িত্বহীনতায় এতো মানুষের প্রাণহানী: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সরকারের দায়িত্বহীনতা ও অব্যবস্থায় পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে এতো মানুষের প্রাণহানীর ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার সকালে রাজধানীর আজিমপুর কবরস্থানে ভাষা শহীদ শফিউর রহমান ও আবুল বরকতের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বর্তমান সরকারের সব ক্ষেত্রে ব্যর্থতা রয়েছে— আজকে সব জায়গায় মানুষ অকারণে জীবন হারাচ্ছেন এর কারণ সরকারের দায়িত্বহীনতা ও অব্যবস্থা বলে জানান তিনি।

এ সময় চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, আজকে চকবাজারে দুর্ভাগ্যবশত যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই অগ্নিকাণ্ডে যারা নিহত হয়েছেন তাদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। একই সঙ্গে ৫২ ভাষা আন্দোলনের শহীদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি।

পরে একুশের চেতনায় গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব।

কেন্দ্রীয় শহীদ মিনারে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন।

একুশের চেতনা আজ ভুলুণ্ঠিত। দেশে গণতন্ত্র নেই উল্লেখ করে হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন চলবে বলেও জানিয়েছেন মির্জা ফখরুল।

তিনি বলেন- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ