রাজনীতি

তামাশার নির্বাচন করছে সরকার: রিজভী

রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী

সরকার গণতন্ত্রকে হত্যা করে তামাশার নির্বাচন করছে— জানিয়েছেন বিএনপির সিনিয়র ‍যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়ার দায় নির্বাচন কমিশনের নয়— প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) এ বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, সিইসি নুরুল হুদা বলেছেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ না নেয়া কমিশনের জন্য অস্বস্তিকর। সিইসি তার এ বক্তব্যে স্বীকার করে নিলেন যে, জনগণ ও দেশের রাজনৈতিক দলগুলোর কাছে তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই।

তিনি আরো বলেন, যে দেশে ভোটের আগের রাতেই ব্যালট পেপারে সিল মেরে ব্যালটবাক্স ভর্তি করা হয়- ভোট চুরি হয়- ভোট দিতে পারে না। সে দেশের মানুষ বর্তমান নির্বাচন কমিশনকে ধিক্কার ছাড়া অভিনন্দন পাওয়ার যোগ্য নয়।

নির্বাচন কমিশনের সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, সিইসি নুরুল হুদার আজ্ঞাবহ নির্বাচন কমিশনের জীবনদর্শনের জন্য গণতন্ত্র এখন রাহুগ্রস্ত। কাজেই জনগণ এবং রাজনৈতিক দলগুলো এখন নির্বাচন কমিশন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ