ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন ২০০১ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে অনুষ্ঠিত সিটি নির্বাচনের চেয়ে ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সে নির্বাচনের চেয়ে এবারের নির্বাচন ভালো হয়েছে। আর স্থানীয় নির্বাচন নিয়ে বিএনপির সাথে সংলাপের মতো কোনো পরিস্থিতি হয়নি।
স্বল্প মেয়াদের জন্য উপনির্বাচন আর প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি না থাকায় ভোটারদের উপস্থিতি কম—উল্লেখ করে তিনি বলেন, তারা নিজেদের সিদ্ধান্তেই নির্বাচনে আসেনি।
ঐক্যফ্রন্টের দুইজন বিজয়ী প্রার্থীর একজনের সঙ্গে শপথ নেওয়ার ব্যাপারে কথা হয়েছে বলে জানান ওবায়দুল কাদের।
অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনা আছে কি-না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংলাপ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।
আন্দোলন আর নির্বাচনে ব্যর্থ বিএনপি নেতাদের কথামালার চাতুর্যই এখন সম্বল বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।