ভোটারহীন ভোট কেন্দ্রে মেয়র উপনির্বাচনে লাখ লাখ ভোট পড়ার বিষয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
শুক্রবার প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
জনগণ এ নির্বাচন প্রত্যাখান করেছে—উল্লেখ করে মোশাররফ বলেন, আরেকটি নাটকের মধ্য দিয়ে মেয়র উপনির্বাচন হল। একাদশ নির্বাচনে অনিয়মের জন্যই মেয়র উপনির্বাচনে মানুষ ভোটকেন্দ্রে যায়নি।
নির্বাচন কমিশনের ভোটার দিবস পালনকে তামাশা ছাড়া আর কিছুই নয় বলেও সমালোচনা করেন বিএনপির এ নেতা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: