রাজনীতি

নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা মানছে না তৃণমূল বিএনপি

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার জন্যই উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উন্মুক্ত রেখেছে আওয়ামী লীগ জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার সকালে আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয় থেকে উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপের প্রার্থিতা ঘোষণার পর মনোনীতদের হাতে দলীয় সভানেত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত চিঠি দিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

কাদের বলেন, যাদেরকে এখন মনোনয়ন দেয়া হয়েছে তাদের নামে কোনো অভিযোগ থাকলে প্রত্যাহারের আগে তারা বাদ পড়বেন।

তিনি আরো জানান, উপজেলা নির্বাচনে বিএনপির অনেকেই প্রার্থী হয়েছেন কেন্দ্রের বারণ তারা শোনেননি।

চিঠি দেয়া কার্যক্রম ঘুরে দেখে সাংবাদিকদের কাদের বলেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উপজেলা নির্বাচন আশা করছেন তারা।

চুতর্থ দফার নির্বাচনে মেয়র পদে যারা দলীয় মনোনয়ন পেয়েছেন— সেখানে কারও বিরদ্ধে অভিযোগ থাকলে তা খতিয়ে দেখা হবে, অভিযোগ থাকায় তিন জনকে চিঠি দেয়া হয়নি বলে জানান তিনি।

বিএনপি কেন্দ্র থেকে উপজেলা নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিলেও তাদের তৃণমূল সে সিদ্ধান্ত মানছে না বলে জানান ওবায়দুল কাদের।

জাতীয় নির্বাচনে দলের যারা নৌকার প্রার্থীর বিরোধিতা করেছেন তাদের ব্যাপারে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে আলোচনার পর সিদ্ধান্ত হবে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ