রাজনীতি

দুই সদস্য শপথ নিলে ঐক্যফ্রন্টের ক্ষতি হবে না: মোশাররফ

দুই সদস্য শপথ নিলে ঐক্যফ্রন্টের ক্ষতি হবে না: মোশাররফ
দুই সদস্য শপথ নিলে ঐক্যফ্রন্টের ক্ষতি হবে না: মোশাররফ

গণফোরামের বিজয়ী দুই সদস্য শপথ নেয়ার বিষয়টি তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত— জোটগত কোনো সিদ্ধান্ত নয় বলে জানিয়েছেন বিএনপি নেতারা।

জাতীয় ঐক্যফ্রন্টের দুই সংসদ সদস্য শপথ নিলেও ফ্রন্টের কোনো ক্ষতি হবে না বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত ছিল ভোট ডাকাতির নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন তারা শপথ নেবেন না। এখন যদি গণফোরামের দুজন শপথ নেয় তাতে ঐক্যফ্রন্টের কোনো অসুবিধা হবে না কারণ আমরা বৃহৎ লক্ষ্য নিয়ে ঐক্যফ্রন্ট করেছি।

রোববার দুপুরে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী কৃষক দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে সঙ্গে তিনি জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

সংসদে না যাওয়ার ব্যাপারে তাদের সিদ্ধান্ত অটুট আছে— শপথ নেয়ার পরই দলীয়ভাবে বিএনপি সিদ্ধান্ত নেবে জানান নেতারা।

তবে এ ঘটনায় ঐক্যফ্রন্টের মধ্যে কোন টানাপড়েন হবে না বলেও মনে করছেন বিএনপির নেতারা।

অন্যদিকে আবারো গ্যাসের দাম বাড়ানো হলে কর্মসূচি দেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

আবারো আলোচনায় ঐক্যফ্রন্টের অন্যতম শরীক গণফোরামের বিজয়ী দুই প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান।

এই দুইজনের সংসদে যাওয়া না যাওয়া নিয়ে নানা আলোচনা সমালোচনার পরে গত ৩১ জানুয়ারি দলীয় ফোরাম ও ঐক্যফ্রন্টের সর্বোচ্চ নীতি-নির্ধারণী পর্যায়ে সংসদে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়।

শপথ নেয়ার জন্য গতকাল-শনিবার স্পিকারকে চিঠি দেয়ার কথা স্বীকার করে সুলতান মনসুরের খবর গণমাধ্যমে প্রকাশের পরে বিষয়টি আবার নতুন করে আলোচনায় আসে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ