রাজনীতি

খালেদার মুক্তির দাবিতে বুধবার মানববন্ধন কর্মসূচি বিএনপির

 খালেদার মুক্তির দাবিতে বুধবার মানববন্ধন কর্মসূচি বিএনপির
খালেদার মুক্তির দাবিতে বুধবার মানববন্ধন কর্মসূচি বিএনপির

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

সোমবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, চেয়ারপারসন খুবই অসুস্থ— অবর্ণনীয় কষ্টে রয়েছেন ‘গণতন্ত্রের মা’। বিনা চিকিৎসায় তাকে পরিত্যক্ত কারাগারের পর্যাপ্ত আলো-বাতাসহীন স্যাঁতস্যাঁতে অন্ধকার প্রকোষ্ঠে বন্দী করে রাখা হয়েছে।

তিনি বলেন, আমরা প্রতিদিন নানাভাবে আহ্বান এবং দাবি করে আসছি- খালেদা জিয়াকে তার পছন্দমতো বিশেষায়িত হাসপাতালে সুচিকিৎসার ব্যবস্থা করুন, তাকে জামিনে মুক্তি দিন।

রিজভী বলেন, ক্ষমতা মানুষের জীবনে স্থায়ী নয়— সময় অসময় হতে সময় নেয় না! আপনাদের ক্ষমতার দম্ভ চিরদিন থাকবে না। অমানবিকতা পরিহার করুন, এখনও সময় আছে খালেদা জিয়াকে মুক্তি দিন, সুচিকিৎসার সুযোগ দিন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ‍যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ