গ্যাসের দাম বাড়ানোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, সরকার জনগণের বিরুদ্ধে চলে গেছে জনগণই প্রতিরোধ গড়ে তুলবে।
ক্ষমতাকে চিরস্থায়ী করতেই সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নানা অনিয়ম করছে উল্লেখ করে জাতির স্বার্থেই বিএনপি আন্দোলনে থাকবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন দলের মহাসচিব।
মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দী দিবস পালন উপলক্ষে আয়োজিত আলোচনায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমানের ১৩তম কারাবন্দী দিবস পালন উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনায় অংশ নেন দলের মহাসচিবসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন-ক্ষমতাকে চিরস্থায়ী করতেই সরকার এসব করছে।
শুধু দলের জন্য নয় দেশের স্বার্থেই বিএনপিকে আন্দোলনের মাঠে থাকতে হবে জানিয়ে নেতা-কর্মীদের সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
সরকারের আবারো গ্যাসের দাম বাড়ানোর সমালোচনা করে বিএনপি মহাসচিব হুঁশিয়ারি দেন-এটা করা হলে জনপ্রতিরোধ গড়ে তোলা হবে।