ঐক্যফ্রন্টের দুজন বিজয়ী সংসদ সদস্য শপথ নেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ।
বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, এটি তাদের দায়িত্ব।
বিএনপির জয়ী সংসদ সদস্যরাও শপথ নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারা বিধি অনুযায়ী সর্বোচ্চ চিকিৎসাই পাচ্ছেন বলে এক প্রশ্নের জবাবে জানান এ আওয়ামী লীগ নেতা।
রাজধানীর ধানমণ্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের বিজয়ী সংসদ সদস্যদের শপথের বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিএনপির সংসদ সদস্যরাও শপথ নেবেন বলে আশা প্রকাশ করেন।
হানিফ বলেন, দণ্ডপ্রাপ্ত আসামির চিকিৎসার দায়িত্ব কারা কর্তৃপক্ষের তবে তাকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
এসময় তিনি অভিযোগ করেন, বিএনপি মিডিয়া নির্ভর রাজনীতি করছে।
আদালতে মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করতে হবে-এটা বিএনপিও জানে বলে মন্তব্য করেন তিনি।