শপথ নিয়ে জনগণের সঙ্গে ছলনা করেছেন সুলতান মোহাম্মদ মনসুর-এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
বৃহস্পতবিার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন-ঐক্যফ্রন্টের সঙ্গে সুলতান মনসুর অঙ্গীকারও ভঙ্গ করেছেন— তিনি একদিন গণশত্রুতে পরিণত হবে।
এ বিষয়ে তার দল গণফোরাম ব্যবস্থা নিবে বলেও জানিয়েছেন বিএনপির এই নেতা।
ভোট ডাকাতির এই সরকারের বিরুদ্ধে জনগণই একদিন আগ্নেয়গিরির মত জ্বলে উঠবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন রিজভী।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: