রাজনীতি

খালেদা অতিমাত্রায় অসুস্থ নন বলেই হাসপাতালে যেতে অনীহা

মাহবুব উল আলম হানিফ
মাহবুব উল আলম হানিফ

নিজে অতিমাত্রায় অসুস্থ নন বলেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যেতে অনীহা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া—এ মন্তব্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের।

বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রোববার দুপুরে দলের ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, দলের যারা নৌকার বিরোধিতা করেছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

ডাকসু নির্বাচনও অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

হানিফ বলেন, যেভাবে উৎসবমুখর পরিবেশে উপজেলা নির্বাচন প্রত্যাশা করেছিল আওয়ামী লীগ, প্রথম দফায় সেভাবেই নির্বাচন হয়েছে।

উপজেলা নির্বাচনে দলের যারা নৌকার প্রার্থীর বিরোধিতা করেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন হানিফ।

হানিফ বলেন, বেশি অসুস্থ নন বলেই বিএনপি নেত্রী বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যাননি।

তিনি জানান, দেশের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেয়া হয় এ হাসপাতালেই, তাই খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই।

যেসব সংসদ সদস্যের আচরণবিধি লঙ্ঘনের কারণে যে কয়টি উপজেলা নির্বাচন স্থগিত করা হয়েছে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো বলেন, ইভিএম নিয়ে সিইসির বক্তব্যে খণ্ডিত অংশ টেনে সমালোচনা করা হচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ