রাজনীতি

ডাকসু নির্বাচন নিয়ে রাজনীত নয়: হানিফ

মাহবুবউল আলম হানিফ
মাহবুবউল আলম হানিফ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

তিনি বলেন, একারণেই ভিপি পদসহ হলের প্যানেলগুলোতেও অনেক পদে জয়ী হয়েছে অন্য ছাত্র সংগঠনের ও স্বতন্ত্র প্রার্থীরা।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের আস্থা অর্জনে ব্যর্থ বলেও হানিফ এসময় অভিযোগ করেছেন।

জাতীয় প্রেসক্লাবে এক আয়োজনে এসব কথা বলেন এই আওয়ামী লীগ নেতা।

অন্যদিকে রাজধানীতে অন্য একটি অনুষ্ঠানে ডাকসু নির্বাচন নিয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, শিক্ষার্থীদের বিষয়কে জাতীয় রাজনীতিতে এনে বিএনপি ঘোলা জলে মাছ শিকারের চেষ্টা করছে।

ছাত্রদলের ভরাডুবি নিয়ে তদন্ত কমিটি গঠনের আহ্বানও জানান তিনি ।

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ নিয়ে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ডাকসু নির্বাচন অবাধ সুষ্ঠু হয়েছে। আর তাই ভিপি পদসহ বিভিন্ন হলেও ছাত্রলীগের বাইরের প্যানেল থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছে।

নির্বাচন নিয়ে কিছুটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হলেও সার্বিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেন তিনি।

ডাকসু নির্বাচনে ছাত্রদলের পরাজয়ের পর এ নিয়ে বিএনপির কথা বলা মানায় না বলেও মন্তব্য করেন হানিফ। আর রাজধানীর অন্য একটি অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভরাডুবি নিয়ে বিএনপিকে তদন্ত কমিটি গঠন করার তাগিদ দেন।

ছাত্রদের বিষয়টি ছাত্ররাই ঠিক করবে জানিয়ে এ নিয়ে বিএনপিকে ষড়যন্ত্র না করার আহ্বান জানান তথ্যমন্ত্রী। বলেন, খড়খুঁটোর মতো বিএনপি যা পাচ্ছে তা ধরেই বেঁচে থাকার চেষ্টা করছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ