একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন প্রহসনের নির্বাচন হয়েছে –এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু চৌধুরী।
বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৩তম কারাবন্দি দিবস পালন উপলক্ষে আয়োজিত আলোচনায় এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, দেশের সব নির্বাচনে জয়ী হতে আওয়ামী লীগ বেপোরোয়া হয়ে উঠেছে।
আমীর খসরু বলেন, দেশের যুব সমাজ ও জনগণের কাছে গত কয়েকটি নির্বাচনে ভোট ডাকাতি করে আওয়ামী লীগ নিজেদের স্বৈরাচারী পরিচয় প্রকাশ করেছে।
তাই রাজনৈতিক দল হিসেবে বিএনপি এখনও জনগণের দল বলে মন্তব্য করেন আমির খসরু।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: