রাজনীতি

গ্যাসের দাম বাড়ানো হলে প্রয়োজনে প্রতিবাদ হবে: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন ও নির্বাচন অনিয়মের প্রকৃত চিত্র যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে উঠে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন-নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন যে হয়নি তা ওই প্রতিবেদনে প্রকাশ পেয়েছে।

আর গ্যাসের দাম বাড়ানো হলে অন্যসবার মত বিএনপিও তা মেনে নিবে না বলে হুঁশিয়ারি দিয়ে মির্জা ফখরুল

বলেন, এটা করা হলে প্রয়োজনীয় কর্মসূচি দেয়া হবে।

রোববার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে স্বাধীনতা দিবস পালন উপলক্ষে সম্পাদকমণ্ডলীদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

২৬ মার্চ স্বাধীনতা দিবস পালন উপলক্ষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন অঙ্গসংগঠনসহ দলের সম্পাদক মণ্ডলীদের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে স্বাধীনতার ঘোষক হিসেবে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাফল্যের নানা দিক তুলে ধরেন তিনি।

এরপর স্বাধীনতা দিবস পালনের সাত দিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশের মানবাধিকার ও নির্বাচন নিয়ে সম্প্রতি প্রকাশিত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন নিয়ে মির্জা ফখরুল বলেন, তাদের এ প্রতিবেদনে প্রকৃত চিত্রটাই ফুটে উঠেছে।

আরেক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব হুঁশিয়ারি উচ্চারণ করেন-গ্যাসের দাম বাড়ানো হলে বিএনপি তা মেনে নেবে না, প্রয়োজনীয় প্রতিবাদ গড়ে তোলা হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ