রাজনীতি

জনগণকে শোষণ করা বন্ধ করুন: আলাল

মানববন্ধন
মানববন্ধন

গ্যাসের মূল্য বৃদ্ধি করার মধ্য দিয়ে জনগণকে শোষণ না করে তিতাস গ্যাসসহ অন্যান্য গ্যাস বিতরণ কোম্পানিগুলোর কাছ থেকে রাজস্ব আদায় করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে গ্যাসের অযৌক্তিক মূল্য বৃদ্ধি ও খালেদা জিয়ার সুচিকিৎসাসহ মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

মানববন্ধনে গ্যাসের মূল্যবৃদ্ধি ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলাল বলেন, তিতাসসহ অন্যান্য গ্যাস কোম্পানিগুলোর কাছে কোটি কোটি টাকা রাজস্ব পায় সরকার। আর গ্যাসের মূল্য বৃদ্ধির মধ্য দিয়ে সরকার সেই দায় জনগণের উপর চাপিয়ে দিতে চাইছে।

এ সময় সকল নির্বাচনে বিজয়ী হতে সরকার পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশনকে ব্যবহার করছে তাই নির্বাচন ব্যবস্থকে টিকিয়ে রাখতে অচিরেই এ অনিয়ম বন্ধ করারএ আহ্বান জানান বিএনপি ভাইস প্রসিডেন্ট সামসুজ্জামান দুদু।

সরকারের সকল নির্বাচনে বিজয়ী হওয়ার মনোভাব নির্বাচন ব্যবস্থাকে বিলীন করে দিচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ