রাজনীতি

জাপার কো-চেয়ারম্যান পদ থেকে জিএম কাদেরকে অব্যাহতি

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান পদ থেকে গোলাম মোহাম্মদ কাদেরকে (জিএম কাদের) অব্যাহতি দিয়েছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান পদ থেকে গোলাম মোহাম্মদ কাদেরকে (জিএম কাদের) অব্যাহতি দিয়েছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান পদ থেকে গোলাম মোহাম্মদ কাদেরকে (জিএম কাদের) অব্যাহতি দিয়েছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শুক্রবার রাতে হুসেইন মুহম্মদ এরশাদ স্বাক্ষরিত এক সাংগঠনিক আদেশে এ অব্যাহতির খবর জানানা হয়।

সাংগঠনিক নির্দেশে এরশাদ জানান, ইতোপূর্বে জিএম কাদেরকে পার্টির ভবিষ্যৎ উত্তরাধিকারী ঘোষণা করেছিলাম এবং আমার অবর্তমানে পার্টির সব সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা দিয়েছিলাম। কিন্তু তিনি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। শুধু দায়িত্ব পালনে ব্যর্থই হননি তিনি দলের মাঝে বিভেদ সৃষ্টি করেছেন, একই সঙ্গে তিনি দায়িত্বে আসার পর থেকে পার্টি আরও ঝিমিয়ে পড়ছে।

আদেশে আরও বলা হয়, পার্টির অধিকাংশ সিনিয়র নেতারা জিএম কাদেরের নেতৃত্বকে মেনে নিতে অপারগতা প্রকাশ করেছেন তাই আমি আগের আদেশ পরিবর্তন করে জিএম কাদেরকে পার্টির কো-চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিয়েছে। তিনি পার্টির প্রেসিডিয়াম সদস্য থাকবেন। তবে সংসদের বিরোধী দলের উপনেতা থাকবেন কি-না তা দলের পার্লামেন্টারি পার্টি সিদ্ধান্ত নেবে।

হুসেইন মুহম্মদ এরশাদ জানান, পার্টির গঠনতন্ত্রের ২০/১-ক ধারা মোতাবেক এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

চলতি বছরের ২০ জানুয়ারি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ার আগে এরশাদ জানিয়েছিলেন, তার অনুপস্থিতিতে ভাই জিএম কাদের দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

গত ৪ ফেব্রুয়ারি দেশে ফেরেন এরশাদ আর ২০ মার্চ তার ৮৯তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান পালন করা হয়। সেখানে জিএম কাদেরও উপস্থিত ছিলেন। এরপর শুক্রবার রাতে জিএম কাদেরকে নিয়ে এ সিদ্ধান্তের কথা জানান এরশাদ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ