যারা ভিন্নমত সহ্য করতে পারবে না— তারা গণতন্ত্র চর্চা করবে কিভাবে এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার জাতীয় প্রেসক্লাবে কবি আল মাহমুদ স্মরণে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
একুশের চেতনা ও মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরকার সরে গেছে বলেই আল মাহমুদকে শহীদ মিনারে নিতে দেয়নি সরকার বলে জানান মির্জা ফখরুল। নেতকর্মীদের হতাশ না হয়ে জয়ী হওয়ার মানসিকতা তৈরির আহ্বান জানান তিনি।
দেশের এ কঠিন সময়ে নেতা-কর্মীদের হতাশ না হয়ে সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, এ কঠিন সময়ে বিজয়ের বোধ আনতে না পারলে সফল হওয়া যাবে না।
অবৈধ সরকার মানুষের অধিকার কেড়ে নিয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেছেন- যারা ভিন্নমত সহ্য করতে পারে না তারা গণতন্ত্রও চায় না।
এ অবৈধ সরকারের কাছে গণতন্ত্রের লেশমাত্র নেই উল্লেখ করে তারা ছদ্মবেশ ধারণ করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।