রাজনীতি

প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে না সড়কে শৃঙ্খলা ফেরাতে

মো. নাসিম
মো. নাসিম

উপজেলা পরিষদ নির্বাচনে কিছু অতি উৎসাহী প্রশাসনিক কর্মকর্তা নির্বাচন কমিশনের-ইসি ভূমিকাকে খাটো করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. নাসিম।

প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মরণসভায় তিনি এ ইসিকে পুরো ক্ষমতা ব্যবহারের আহ্বান জানান-যাতে নির্বাচনে কারচুপি না হয়।

কিছু শ্রমিক নেতা-বাস মালিকদের কারণে সড়ক পরিবহনে শৃঙ্খলা ফেরানো যাচ্ছে না বলেও জানান মো. নাসিম।

আওয়ামী লীগে চার বার সাধারণ সম্পাদক, দেশের ১৯তম রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এক স্মরণসভা অনুষ্ঠিত হয় শনিবার। সভায় দলের সভাপতিমণ্ডলীর সদস্য মো. নাসিম দলের দুর্দিনে জিল্লুর রহমানের সাহসিকতা ও বিচক্ষণ ভূমিকার কথা তুলে ধরেন।

এ আলোচনা অনুষ্ঠানে, আগামীকাল-রোববার তৃতীয় দফা উপজেলা নির্বাচনকে সামনে রেখে তিনি বলেন, উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ইসির ভূমিকা প্রশংসার যোগ্য। কিন্তু অতি উৎসাহীদের কারণে ইসির ভূমিকা ম্লান হচ্ছে।

সড়ক পরিবহনে শৃঙ্খলা ফেরাতে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে না বলে অভিযোগ করেছেন মো. নাসিম। এর পেছনে কারা তাদের চিহ্নিত করতে হবে।

সড়কে নৈরাজ্য, নানা ক্ষেত্রে প্রশাসনের শিথিলতা, নারী শিশু নির্যাতের বিরুদ্ধে ১৪ দল এখন থেকে সামাজিক আন্দোলন শুরু করবে বলে স্মরণসভায় জানান জোট মুখপাত্র তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ