রাজনীতি

খালেদা জিয়াকে মুক্ত করা স্বাধীনতা দিবসের অঙ্গীকার: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণতন্ত্র পুনরুদ্ধার এবং খালেদা জিয়াকে মুক্ত করাই এবারের স্বাধীনতা দিবসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গীকার বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বিএনপির পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র ও দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করাই স্বাধীনতা দিবসে বিএনপির অঙ্গীকার। দেশবাসীকে সঙ্গে নিয়ে দেশনেত্রীকে মুক্ত করা হবে।

তিনি আরো বলেন, স্বাধীনতার চেতনা ও আদর্শ নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, তা লুণ্ঠিত হয়েছে। বাকশালের আদলে একদলীয় শাসন কায়েম করা হয়েছে। দেশের মানুষের কোনো নিরাপত্তা নেই, অধিকার নেই, গণতন্ত্র নেই।

স্বাধীনতার আদর্শকে পুনরুদ্ধার করার জন্য দেশবাসীকে শপথ নেয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ