রাজনীতি

পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে চেয়ারপারসনকে: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

কোনো রকম চিকিৎসা না দিয়ে পরিকল্পিতভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে-এ অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তার সুচিকিৎসার দাবি তুলে মির্জা ফখরুল হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, গুরুতর অসুস্থ খালেদা জিয়ার কিছু হলে তার দায় সরকারকেই নিতে হবে।

খালেদা জিয়ার স্বাভাবিক চিকিৎসা না হওয়ার জন্য কারাকর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করেন বিএনপি মহাসচিব।

বুধবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এসব কথা বলেন।

একবছরের বেশি সময কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেন দলের নেতারা।

নেত্রী চিকিৎসা পাচ্ছেন না এই অভিযোগ-অনুযোগের অংশ হিসেবেই নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার প্রেসক্রিপশনও পড়ে শোনান তিনি।

সরকার ইচ্ছা করেই খালেদা জিয়াকে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছে না বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।

কয়েক দফা হাসপাতালে আনা হলেও সুচিকিৎসা না দিয়েই বিএনপি নেত্রীকে কারাগারে পাঠানো হয়েছে উল্লেখ করে মহাসচিবের হুঁশিয়ারি-নেত্রীর কিছু হলে সেই দায় সরকারকেই নিতে হবে।

আটক হওয়া নেতাকর্মীদের মুক্তির দাবিও তোলেন বিএনপি মহাসচিব।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ