রাজধানীতে সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ জড়িত থাকলে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
দলের সম্পাদকমণ্ডলীর এক সভাশেষে তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় দুরভিসন্ধি রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
হানিফ জানান, উপজেলা পরিষদ নির্বাচনে যারা নৌকার বিরোধিতা করেছে তাদের তালিকা করা হচ্ছে।
বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রোববার সকালে দলের ধানমন্ডি কার্যালয়ে সভা করেন আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্যরা।
শুক্রবার দলের সভাপতিমণ্ডলীর সিদ্ধান্তের আলোকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন ও জাতীয় সম্মেলন প্রস্তুতির জন্য ৮ বিভাগে ৮টি সাংগঠনিক টিমের খসড়া করা হয় সভায়।
সভাশেষে সংবাদ সম্মেলনে যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, এক্ষেত্রে কারো গাফিলতি থাকলে বিচারের মুখোমুখি হতে হবে।
ফায়ার সার্ভিসের আধুনিকায়ন নিয়ে বিএনপির নেতারা মিথ্যাচার করছেন বলেও অভিযোগ করেন তিনি।
উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে যে সকল নেতাকর্মী অবস্থান নিয়েছেন তার ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দলের একাদশ জাতীয় সম্মেলনে যথাসময়ে হবে। এরজন্য প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে। আর আগামী শুক্রবার দলের কার্যনির্বাহী সংসদের সভা থেকে সাংগঠনিক টিমগুলো চূড়ান্ত করা হবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: