রাজনীতি

খালেদাকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার দাবি, বিএনপি

 খালেদাকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার দাবি, বিএনপি
খালেদাকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার দাবি, বিএনপি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেয়ার জন্য আবারো দাবি জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দুপুরে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে কারাগার থেকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে -বিএসএমএমইউতে নেয়ার পর গেটের সামনে সাংবাদিকদের এ কথা বলেন ফখরুল।

তিনি বলেন, খালেদা জিয়া খবুই অসুস্থ। আমরা আশা করবো সরকার বিষয়টা বুঝে তার চিকিৎসার বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা ব্যবস্থা নেবে এবং তার চিকিৎসার সর্বোচ্চ ভালো পরিবেশ তৈরি করবে। আমরা তাকে একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তির দাবি জানাচ্ছি।

দুপুরে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়া হয়।

পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ জজ আদালতে সোমবার নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসনের হাজিরা দেয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে তাকে আদালতে হাজির করা সম্ভব হয়নি। আগামী ১০ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।

এরপরই স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়ার উদ্যোগ নেয় কারা কর্তৃপক্ষ। দুপুরে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে বিএনপি চেয়ারপারসনকে নেয়া হয় বিএসএমএমইউতে। এর আগে হাসপাতালের কেবিন ব্লকের ৬২১ এবং ৬২২ নম্বর কক্ষ তার জন্য প্রস্তুত রাখা হয়। খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের নেতৃত্ব দিচ্ছেন মেডিসিন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় চেয়ারম্যান জিলন মিয়া সরকার।

এদিকে, বিএনপি চেয়ারপারসনকে বিএসএমএমইউতে নেয়া হচ্ছে জেনে সেখানে আসেন বিএনপির সিনিয়র নেতারা।

এ সময় মির্জা ফখরুল অভিযোগ করেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা দিন দিন অবনতি হলেও তার উন্নত চিকিৎসার বিষয়ে কোনো কার্যকারী উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেয়া হচ্ছে না।

বিশেষায়িত হাসপাতালে বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসা দেয়ার জন্য আবারো দাবি জানান দলের মহাসচিব।

এর আগে গত মাসে খালেদা জিয়াকে বিএসএমএমইউতে নেয়ার কথা উঠলেও তিনি রাজি না হওয়ায় শেষ পর্যন্ত তাকে হাসপাতালে আনা সম্ভব হয়নি। হাইকোর্টের নির্দেশে গত বছরের ৬ অক্টোবর খালেদা জিয়াকে বিএসএমএমইউতে নেয়া পর একমাস চিকিৎসা শেষে তাকে আবারো কারাগারে প্রেরণ করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ