রাজনীতি

খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সরকার আন্তরিক: নাসিম

মোঃ নাসিম
মোঃ নাসিম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সরকার আন্তরিক বলেই তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন ১৪ দলের মুখপাত্র মোঃ নাসিম। সোমবার দুপুরে কেন্দ্রীয় ১৪ দলের সভাশেষে তিনি এ কথা বলেন।

মোঃ নাসিম বলেন, এ নিয়ে কোনো রাজনীতি নয়। দেশের যে কোন অনাকাঙ্খিত ঘটনায় উদ্বিগ্ন ১৪ দল।

এফআর টাওয়ারের মালিকদের গ্রেপ্তার নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে নাসিম বলেন, অপরাধীকে আড়াল করার মানসিকতা থেকেই দলটি আজ পর্যদুস্ত। বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ভবন মালিকদের গ্রেপ্তার নিয়ে বিএনপির রাজনীতি করা উচিত না।

সুচিকিৎসার জন্যই বিএনপি নেত্রীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হয়েছে বলে জানান তিনি।

এর আগে সভায় সিদ্ধান্ত হয়, পুরান ঢাকা থেকে রাসায়নিক গুদাম সরানো, সড়ক দুর্ঘটনা রোধে সরকারের নেওয়া পদক্ষেপগুলো বাস্তবায়ন আর নানা ক্ষেত্রে প্রশাসনের শিথিলতার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলবে ১৪ দল।

তারই অংশ হিসেবে, ১০, ১১ এপ্রিল মতিঝিল-ধানমন্ডিতে অভিভাবক সমাবেশ, ১৫, ১৬ এপ্রিল জামাত ছাড়া সব রাজনৈতিক দলের অংশগ্রহণে গোলটেবিল বৈঠক করা হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ