রাজনীতি

বিএনপির রাজনৈতিক কর্মসূচি কেবলই নেত্রীর মুক্তি কেন্দ্রীক: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল হানিফ

বিএনপির রাজনৈতিক কর্মসূচি কেবলই দলের নেত্রীর মুক্তি কেন্দ্রীক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল হানিফ।

আওয়ামী লীগের এ নেতা বলেন, দণ্ডপ্রাপ্ত আসামির মুক্তির জন্য আন্দোলন-অনশন করে কোনো লাভ নেই।

আইনি প্রক্রিয়া ছাড়া খালেদা জিয়ার মুক্তি কোনোভাবেই সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার সকালে রাজধানীর আজিমপুর কমিউনিটি সেন্টার মাঠে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবাষির্কী উপলক্ষে আয়োজিত সাত দিনব্যাপী মুজিব উৎসব ও অটিস্টিক শিশু-কিশোরদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

হানিফ বলেন, বিএনপি এখন রাজনৈতিকভাবে জনবিচ্ছিন্ন; তাই কোনো আন্দোলনেই তারা সফল হতে পারে না।

ক্ষমতায় থাকার সময়ে তাদের সন্ত্রাস ও দুর্নীতির দায়ে নেতারা জেলে রয়েছেন বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ