বাংলাদেশের রাজনীতিকে কবর দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার রাজধানীর মৈত্রী মিলনায়তনে বাংলাদেশ কল্যাণপার্টির ত্রি-বার্ষিক ৪র্থ সম্মেলনে এ কথা বলেন তিনি।
দেশের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করা হচ্ছে বলে মনে করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেছেন -বিএনপির কোন মামলা মিথ্যা নয়-যা একেবারেই ঠিক না জানান মির্জা ফখরুল।
রাষ্ট্রযন্ত্র ব্যবহার করেই সরকার ক্ষমতায় টিকে আছে—এ কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, জনগণকে সঙ্গে নিয় অপ্রতিরদ্ধ আন্দোলন গড়ে তোলা হবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: